বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাদী, রাজশাহী সিটি করপোরেশনের প্রথম মেয়র।

 

                           রাজশাহীর কৃতীসন্তান :- 


রাজশাহীর কৃতীসন্তান জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র , 

আলহাজ্ব আবুল হোসেন মোহাম্মদ আব্দুল হাদী বা 

এ্যাডভোকেট এ. এইচ.এম আব্দুল হাদী (জন্ম ৬ জুন ১৯৩০) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রথম মেয়র। তিনি ১৯৭০ সালে পাকিস্তান সাধারণ পরিষদ নির্বাচনে রাজশাহী সদর থেকে নির্বাচিত হন।

           রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র

            বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল হাদী 

                             কাজের মেয়াদ

               ১৩ আগস্ট ১৯৮৭ – ১৫ এপ্রিল ১৯৯০


ব্যক্তিগত বিবরণ


জন্ম---------১০ ই মহররম , ৬ জুন ১৯৩০ (বয়স ৯২) 

                                 রাজশাহী, বেঙ্গল প্রেসিডেন্সি

জাতীয়তা--------------বাংলাদেশি

রাজনৈতিক দল-------বাংলাদেশ আওয়ামী লীগ

দাম্পত্য সঙ্গী-----------কাজী মনুয়ার সুলতানা

মাতা--------------------ফাতেমা খাতুন

পিতা--------------------আব্দুল গফুর

শিক্ষা--------------------বিএসসি, আইন

প্রাক্তন শিক্ষার্থী---------রাজশাহী কলেজ, 

                                     রাজশাহী বিশ্ববিদ্যালয

পেশা----------------------আইন জিবি ও রাজনীতি


প্রারম্ভিক জীবন

আব্দুল হাদী ১৯৩০ সালের ১০ই মহররম , ৬ জুন রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর এবং মাতা ফাতেমা খাতুন। তার দাদার নাম বদর উদ্দিন মণ্ডল ( বুধু মন্ডল ) আলহাজ্ব আব্দুলহাদী ১৯৪৮ সালে রাজশাহী লোকনাথ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৫২ সালে তিনি রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং একই কলেজ থেকে ১৯৫৪ সালে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আইন বিভাগ চালু হলে তিনি সেখানে ভর্তি হন।


রাজনৈতিক জীবন :- 

আব্দুল হাদী ১৯৫৬ সালে ছাত্রাবস্থায় রাজশাহী পৌর নির্বাচনে কমিশনার হিসেবে নির্বাচিত হন। মূলত এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। পৌর কমিশনারদের ভোটে তিনি রাজশাহী পৌর ভাইস চেয়ারম্যান এবং পরবর্তিতে ১৯৫৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে দেশে সামরিক আইন জারি করা হলে সামরিক বাহিনীর অধীনে তাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করা হয়। ১৯৬১ সালে জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


১৯৬৭ সালে বঙ্গবন্ধুর রাজশাহীতে আগমন কালে , বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেনিত হয়ে ,আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের হেনা সাহেবের অনুপ্রেরণায় , তিনি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং একই বছর তিনি সদর মহাকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রাদেশিক এসেম্বলির এমপিএ মনোনীত হন এবং ১৯৭০ এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে রাজশাহী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৭ সালে রাজশাহী পৌর কর্পোরেশনকে রাজশাহী সিটি কর্পোরেশন হিসেবে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিলে আব্দুল হাদীকে রাজশাহী পৌর কর্পোরেশনের প্রথম প্রশাসক নির্বাচিত করেন। পরবর্তিতে ১৯৮৮ সালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান

১৯৭১ সালে রাজশাহীতে আব্দুল হাদীকে প্রধান করে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এছাড়াও তিনি রাজশাহীর অধীনস্থ মহাকুমা সমূহের দেখাশোনার দায়িত্বও পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জুন মাসে মালদহ জেলার পানিপিয়া ট্রেইনিং ক্যাম্প স্থাপন করা হলে তিনি সেখানকার ক্যাম্প ইন চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে কাজ করেন।

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে বৈদেশিক সহায়তার জন্য আনিত ত্রাণসমূহ বণ্টন এবং ব্যবস্থাপনার জন্য রেড ক্রিসেন্টের আঞ্চলিক কমিটি করা হলে তিনি সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং ত্রাণ বিতরন এবং ব্যবস্থাপনায় কাজ করেন।


ব্যক্তিগত জীবন

আব্দুল হাদী ১৯৭৩ সালে রাজশাহীর প্রথম জাতীয় দৈনিক রাজশাহী বার্তা’র সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৯০ সালে রাজশাহীর পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান। 

রাজশাহীর একমাত্র বেসরকারি মহিলা কলেজ “ খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এন্ড কলেজ “ 

এর প্রতিষ্ঠাতা সভাপতি ।  


ব্যক্তিগত জীবনে তিনি , নওগাঁর জমিদার কাজী মোজাফ্ফর হোসেন খাকী সাহেবের কন্যা , কাজী মনোয়ার সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

তিনি রাজশাহী সরকারী মহিলা কলেজ থেকে অবসরে যান । এই দম্পতির চার সন্তান রয়েছে।


তিনি বর্তমানে বাসায় অবসর জীবন যাপন করছেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিরাজগঞ্জ জেলা ও সিরাজগঞ্জ জেলার ইতিহাস।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ।